শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন

সচেতন রিপোর্ট / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

পাগলা নয়ামাটি খালপাড়ে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে পঞ্চায়েত কমিটি গঠন
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি খালপাড় এলাকায় দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দক্ষিণ নয়ামাটি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয়ের উদ্বোধন করেন কমিটির প্রধান উপদেষ্টা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

এ সময় নবগঠিত পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধসহ সব ধরনের অসামাজিক ও অন্যায় কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ গঠন করা হয়েছে।

নবগঠিত ১৭ সদস্যের কমিটিতে মোঃ ইসমাইল সভাপতি, মোঃ মাহবুব রহমান চঞ্চল সিনিয়র সহ-সভাপতি, মোঃ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক, আক্তারুজ্জামান পাটোয়ারী যুগ্ম সম্পাদক এবং মোঃ শামীম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ বলেন, এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি, সামাজিক বিরোধ শান্তিপূর্ণভাবে নিরসন এবং অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।

তারা আরও বলেন, একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে পঞ্চায়েত কমিটি-২ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...