শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

সচেতন রিপোর্ট / ৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, শৃঙ্খলাবোধ সৃষ্টি এবং গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে এ কমিটি গঠন করা হয়।
গত ২২ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি মো. ছাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হাওলাদার মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং শেখ মো. রুবেলকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—মো. হেদায়েত উল্লাহ বাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এন আর বি মামুন যুগ্ম আহ্বায়ক, হৃদয় আহমেদ বাদল যুগ্ম আহ্বায়ক এবং মো. আমিরুল ইসলাম আমির যুগ্ম আহ্বায়ক।
এছাড়া শেখ মো. মাইনুদ্দীন, আলম মাহমুদ ও সুমন প্রধানকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদ ক্রীড়াঙ্গনে সুস্থ পরিবেশ তৈরি এবং যুবসমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে চায়। খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনে সংগঠনটি কাজ করবে।
নবগঠিত নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার করবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...