রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক

সচেতন রিপোর্ট / ৩৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী খেজুর গাছ প্রতীকের মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় লাকিবাজার মোড়ে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মনির হোসেন কাসেমী বলেন, “বাংলাদেশের ইতিহাসে কোনো বিপ্লব ব্যর্থ হয়নি। বাঙালি জাতি যতবার আন্দোলনে নেমেছে, ততবারই বিজয় অর্জন করেছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন এবং ২৩ দিনের আন্দোলনে এরশাদ সরকারের পতন তার প্রমাণ।”

তিনি আরও বলেন, “সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের পরাজয়ের কোনো ইতিহাস নেই। সামনে আরেকটি বিপ্লব অপেক্ষা করছে—১২ ফেব্রুয়ারির ভোটের বিপ্লব।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “খেজুর গাছ প্রতীকে দেওয়া প্রতিটি ভোট ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। ধানের শীষের বিজয় মানেই বিএনপির বিজয়, আর বিএনপির বিজয় মানেই তারেক রহমানের বিজয়। সেই বিজয়ের মাধ্যমেই তিনি আগামীর প্রধানমন্ত্রী হবেন।”

উঠান বৈঠকের সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম শামীম।

এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. সুমন বেপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল গাজী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাপ্পু গাজী, সহ-সভাপতি মোহাম্মদ জাকির বেপারীসহ রানা মিয়া, রাসেল মিয়া, জীবন মিয়া ও মিরাজুল ইসলাম জিতুসহ স্থানীয় আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...