শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ আসনের জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বুধবার (২৮ জানুয়ারি) কাশিপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন। সকাল থেকেই তিনি কাশিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এদিন কাশিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জমিয়তে নেতা মো. হীরা ইসলামের উদ্যোগে স্থাপিত নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করেন জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী। ক্যাম্প উদ্বোধনকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় স্থানীয় বাসিন্দারা ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে জমিয়তে নেতা মো. হীরা ইসলামের কাছে তাদের দাবি ও অভিযোগ তুলে ধরেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়গুলো জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে অবহিত করেন। পরে মুফতি কাসেমী সরেজমিনে এলাকায় এসে জনগণের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচিত হলে কাশিপুরে গ্যাস সংকট থাকবে না, মাদক থাকবে না, চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত কাশিপুর গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন।
এ সময় কাশিপুর ইউনিয়ন বিএনপি ও জমিয়তের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সকল প্রকার সহযোগিতা নিয়ে মুফতি মনির হোসেন কাসেমীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...