শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

গণজোয়ারে ভাসছে হরিণ প্রতীক—ফতুল্লায় শাহ আলমের জনসংযোগে মানুষের ঢল

সচেতন রিপোর্ট / ৫৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আলহাজ্ব মোঃ শাহ আলম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ফতুল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তার জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণজোয়ারের দৃশ্য লক্ষ্য করা যায়।

এদিন সকাল থেকেই শাহ আলমের সঙ্গে নারী-পুরুষ, তরুণ-যুবা ও বয়স্ক ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যায়। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও পথসভায় সাধারণ মানুষ হরিণ প্রতীকের প্রার্থীকে আপন করে গ্রহণ করেন। জনসংযোগকালে এলাকাবাসীর আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সরাসরি প্রতিফলিত হতে দেখা যায়।
স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকার নানা সমস্যা অবহেলিত থাকলেও তার কার্যকর সমাধান হয়নি। তারা মনে করেন, শাহ আলম সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের পাশে থেকে কাজ করার মানসিকতা রাখেন বলেই তার প্রতি মানুষের আস্থা বাড়ছে।
জনসংযোগকালে আলহাজ্ব মোঃ শাহ আলম বলেন,
“আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে আসিনি। জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের সমস্যা সমাধান করাই আমার মূল লক্ষ্য। মানুষের এই ভালোবাসা আমাকে আরও বেশি দায়বদ্ধ করে তুলছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে শাহ আলমের জনসংযোগে যে ব্যাপক জনসমর্থন দেখা যাচ্ছে, তা নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে হরিণ প্রতীক ঘিরে নারায়ণগঞ্জ-৪ আসনে মানুষের আগ্রহ, প্রত্যাশা ও বিজয়ের আশাবাদ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।

আপনার মন্তব্য প্রদান করুন...