শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

সচেতন রিপোর্ট / ৩৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লা থানাধীন চাঁদনী হাউজিং এলাকায় বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমীর পক্ষে নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও রাজনৈতিক উদ্দীপনার মধ্য দিয়ে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীককে বিজয়ী করার জন্য উপস্থিত সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার এখনই সময়। তারা আরও বলেন, মুফতি মনির হোসেন কাশেমী একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা, যিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন খোকা, ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম এনামুল, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সহ দপ্তর সম্পাদক রাকিব হোসেন, নগর ২ নং ওয়ার্ড বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রবিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, এনায়েত নগর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আবুল হাসান, তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন মোল্লাসহ নগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী আগামী নির্বাচনে খেজুর গাছ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...