শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে পূজা উদযাপন ফ্রন্টের বিশেষ প্রার্থনা

সচেতন রিপোর্ট / ৫৭০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ পূজা ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আয়োজিত তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় চাষাড়া শ্রীশ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভার আয়োজন করেন ।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দুলাল দাস, যুগ্ম আহবায়ক মানিক রাম কানু, রতন রায়, বিপ্লব সাহা, লিটন দাস, নিমাই দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...