রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জ-৪ আসনের হাতি প্রতীকের প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী সোমবার (২ ফেব্রুয়ারি) আলীরটেক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে হাতি প্রতীকের পক্ষে উল্লেখযোগ্য জনসমর্থন লক্ষ্য করা যায়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও সরাসরি জনসংযোগ করেন তিনি। কর্মসূচিতে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং তার সঙ্গে মতবিনিময় করেন।
সভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে মোঃ আলী বলেন, “নারায়ণগঞ্জকে আবারও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা হবে, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
তিনি আরও বলেন, “বিদ্যুৎ ও গ্যাসের সংকট, জলাবদ্ধতা, যানজট এবং মাদকের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। কলকারখানা ও পরিবহন খাতে চাঁদাবাজির অবসান ঘটিয়ে একটি সুশাসনের নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে।”
এ সময় তিনি উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। স্থানীয় জনগণ তার বক্তব্যে আগ্রহ প্রকাশ করেন এবং বিভিন্ন স্থানে হাতি প্রতীকের প্রতি সমর্থন জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...