বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জমিয়তের কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ: ফেরদাউসুর রহমান

সচেতন রিপোর্ট / ১৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ভোলাইল আলীপাড়া মসজিদ সংলগ্ন মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাশিপুর ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, যদি কোনো মাদক ব্যবসায়ী আপনাদেরকে ভয় দেখায়, সেই ভয়ে কি আপনারা ঘরে লুকিয়ে থাকবেন? মনে রাখবেন, ভয় পেলে অধিকার কেড়ে নেওয়া হয়, আর প্রতিবাদ করলে অন্যায় থেমে যায়। পুলিশ আসতে আসতে দুর্গম এলাকায় সব কারবার শেষ হয়ে যায়। এসপি, ওসি সবার কাছে নাম দিয়েছিলাম যারা মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। তবুও কোনো প্রতিকার পাইনি। ডিসিকে বারবার বলেছি, তথ্য দিয়েছি, তারপরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন,
আমি বিশ্বাস করি, অন্যায় প্রতিরোধে আমাদের কোনো পুলিশ, কোনো র‌্যাব, কোনো আর্মি লাগবে না। যদি আমরা প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তুলি, যদি মহল্লা ভিত্তিক ঘোষণা দিই আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না, কোনো টেন্ডারবাজ বা চাঁদাবাজ থাকতে পারবে না’তাহলে তারা টিকতে পারবে না। আমি আজ এখান থেকে ঘোষণা দিচ্ছি, আপনারা পুলিশের কাছে ফোন না দিয়ে জমিয়তের নেতৃবৃন্দকে ফোন করবেন। গভীর রাতে হলেও আপনারা যদি আমাদের ডাকেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো।

তিনি দৃপ্ত কণ্ঠে আরও যোগ করেন,
মাদক কারবারি বা চাঁদাবাজদের আমরা কোনোভাবেই ভয় পাই না। আমরা বিশ্বাস করি, অন্যায়কে রুখতে হলে সাধারণ মানুষকেই জেগে উঠতে হবে। জনগণ যদি এক হয়ে যায়, তবে কোনো দৌরাত্ম্যকারী, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ সর্বদা আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং আগামী দিনগুলোতে এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় প্রতিরোধের শপথ নেন।

‎জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম আব্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, ফতুল্লা থানা সহ-সভাপতি মুফতী আলাউদ্দিন ফরাজী, যুগ্ন সাধারণ সম্পাদক মুফতী মোস্তাফিজুর রহমান, পশ্চিম ভোলাইল জামে মসজিদের ইমাম মুফতী আবদুল আহাদ, জমিয়ত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শেখ হীরা ইসলাম, আনিসুর রহমান সানি, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...