বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

ফতুল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে বিশাল শোডাউন

সচেতন রিপোর্ট / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

ফতুল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে বিশাল শোডাউন

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও শোডাউনের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে অনুষ্ঠিত এই শোডাউনে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।
র‌্যালিটি সকাল ১০টার দিকে ফতুল্লার পঞ্চবটি ফাজিলপুর মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক পদক্ষিণ করে ফতুল্লা বাজার, দাপা আলীগঞ্জ হয়ে পাগলা বাজারে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে মোহাম্মদ শাহ আলম উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
জানা যায়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের আহ্বানে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য এই র‌্যালিতে অংশগ্রহণ করেন।
ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, আলীরটেক ও গোগনগর ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সকালে পঞ্চবটি ফাজিলপুর মাঠে জড়ো হন। পরে শাহ আলমের নেতৃত্বে র‌্যালি বের হলে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
র‌্যালি শেষে মোহাম্মদ শাহ আলম বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনেই দেশপ্রেমিক সেনা ও জনতার ঐক্যে স্বাধীনতার চেতনা পুনরুদ্ধার হয়েছিল। বিএনপি সব সময় সেই চেতনার উত্তরাধিকার বহন করছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...