শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

নারায়ণগঞ্জের ৫টি আসনেই একাধিক প্রার্থী, বিএনপিতে বিদ্রোহের শঙ্কা

সচেতন রিপোর্ট / ৪৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ-৩ আসনের অন্তর্ভূক্ত। আসনটিতে বিএনপি ধানের শীষের প্রার্থী হিসেবে দলের নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নাম ঘোষণা করলেও তিনি ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও কয়েকজন বিএনপি নেতা।

তারা হলেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আল মুজাহিদ মল্লিক।

আসনটিতেও ধানের শীষের বিরুদ্ধে বিএনপির বিদ্রোহী প্রার্থী অপেক্ষা করছে। এতে নিজ দলের প্রার্থী জয়ের পথ সংকীর্ণ করবে যার সুবিধা নেবে বিরোধী দলের প্রার্থীরা।

নারায়ণগঞ্জ-২

এ আসনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নাম ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আসনটিতে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত এ আসনে এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর ও তার ভাতিজা বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

স্থানীয় বিএনপির নেতারা বলছেন, চাচা ও ভাতিজা দু’জনই তাদের বলয়ের নেতাকর্মীদের নিয়ে আজাদের পক্ষে প্রচারণায় বিরত রয়েছেন। বরং নিজেরাই স্বতন্ত্র প্রার্থী হতে প্রস্তুতি সম্পন্ন করেছেন।

নারায়ণগঞ্জ-১

রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুবদলের এক নেতাও। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলে প্রস্তুতি নিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষণ মতে বিএনপি নিজের মধ্যে বিদ্রোহ প্রার্থী হয়ে যদি নির্বাচন করে। তাবে তারা নিজস্ব ভোটার ও অনুসারীদের ভোট পাবে না। নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি হবে। এতে জামায়াত বা অন্য দলগুলো নির্বাচনে এগিয়ে থাকবে বলেও ধারণা করছেন তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...