বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থনে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মনোনয়ন দাখিল

সচেতন রিপোর্ট / ২৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
module: h; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 233.1379; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থনে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মনোনয়ন দাখিল

জুয়েল মেহেদী, (চিফ রিপোর্টার সচেতন অনলাইন)

নারায়ণগঞ্জ-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিনের সমর্থনে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করা হয়।
মনোনয়ন দাখিল অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই ফতুল্লা, কুতুবপুর, আলীরটেক, এনায়েতনগর, কাশীপুর ও গোগনগরসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন।
এ সময় উপস্থিত ছিলেন—
ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কবির প্রধান, লোকমান হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আকতার খন্দকার, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতন।
এছাড়াও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, গোগনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সহসভাপতি জামাল সর্দার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাসির প্রধান, জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ বলেন,
আলহাজ্ব গিয়াসউদ্দিন সাহেব জনগণের প্রার্থী হিসেবে নির্বাচন করবে, উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে তার অঙ্গীকার। নেতাকর্মী ও সাধারণ মানুষের দোয়া এবং সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।”
নেতাকর্মীরা জানান, গিয়াস উদ্দিন একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনীতিক। দীর্ঘদিন এলাকায় সামাজিক ও মানবিক কার্যক্রমে জড়িত থাকার কারণে সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে ছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...