বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মনির কাসেমীর নাম ঘোষণা

সচেতন রিপোর্ট / ২৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মনির কাসেমীর নাম ঘোষণা

সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা জমিয়েত উলামা ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী।

আজ সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জোটের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ–৪ আসনের জন্য তার নাম ঘোষণা করা হয়। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে অবশেষে জোটবদ্ধভাবে তাকে মনোনয়ন দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুফতি মনির হোসেন কাসেমী জোটবদ্ধ হয়ে বহুল আলোচিত ও সমালোচিত প্রভাবশালী প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করেন। সে সময় বিএনপির অনেক প্রার্থীই শামীম ওসমানের প্রভাবশালী অবস্থানের কারণে নির্বাচনে অংশ নিতে সাহস পাননি, কেউ কেউ রাজনীতি থেকেও সরে দাঁড়ান।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থনে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনকে ত্বরান্বিত ও বেগবান করতে মাদ্রাসার ছাত্র ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঢাকার রাজপথে সোচ্চার ছিলেন তিনি।

স্বৈরাচার সরকারের পতনের পর গত দেড় বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফতুল্লার প্রতিটি অলিগলি ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মুফতি মনির হোসেন কাসেমী। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তার এই নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতেই তিনি দলীয় মনোনয়ন লাভ করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মন্তব্য প্রদান করুন...