বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

দোয়ারায় বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

হাফিজ / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

দোয়ারাবাজারে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিএনপি ঘোষিত ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করছিলেন। এসময় মিছিলের সামনে ও পেছনের অবস্থান নিয়ে মিলনপন্থী দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। সেখানে মিছিলে সামনে-পেছনে যাওয়া নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...