বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শহরে বিশাল শোডাউন করবে মহানগর

সচেতন রিপোর্ট / ১৭২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শহরে বিশাল শোডাউন করবে মহানগর

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু

শুক্রবার ( ৩১ অক্টোবর) বিকেলে শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতাধীন নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা করেন মহানগর বিএনপি।

প্রস্তুতিসভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু আগামী ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগরের সর্বস্তরের জনগণকে নিয়ে বিশাল শোডাউন করে র‍্যালি করবে মহানগর বিএনপি। সেই র‍্যালি সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে বিকেল তিনটার মধ্যে নেতাকর্মীদের নিয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে উপস্থিত থাকার আহ্বান জানান।

এছাড়াও দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে নেতাকর্মীদেরকে দীক নির্দেশনা দেওয়ার পাশাপাশি সাংগঠনিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তারা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, মহিউদ্দিন শিশির, ইকবাল হোসেন, নাসির উল্লাহ টিপু, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...