বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে বগুড়ার ৭টি আসনে ইসলামী আন্দোলন‘র প্রার্থী ঘোষণা

মিন্টু ইসলাম / ৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার সাতটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে জনসভা শেষে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে এবিএম মোস্তফা কামাল পাশা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মুফতি জামাল পাশা, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে অধ্যাপক শাজাহান তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অধ্যাপক ইদ্রিস আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, বগুড়া-৬ (সদর) আসনে আ ন ম মামুনুর রশিদ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে অধ্যাপক শফিকুল ইসলাম শফিক।

এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করীম বলেন, ৭২-এর সংবিধান ভারতের সংবিধানের হুবহু অনুলিপি। ভিন দেশের মানুষের জাতীয় সঙ্গীত অন্য কোথাও নেই, শুধু বাংলাদেশেই আছে।” তিনি অভিযোগ করেন, দেশের প্রধান দলগুলো জনগণকে ধোঁকা দিয়েছে।

তিনি আরও বলেন, একবারের জন্য ইসলামকে ক্ষমতায় আনুন। ইসলাম দুনিয়ায় ফেল করার জন্য আসেনি, পাশ করার জন্য এসেছে। ইসলাম ফেল করলে আমরা আর ভোট চাইতে আসব না।

ভোটের প্রতীক হাতপাখাকে জনগণের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নৌকা, লাঙল, ধানের শীষ সব মার্কাই গরিবদের, অথচ যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয়। হাতপাখা এমন প্রতীক, যা সবার দরকার। হাতপাখার বিজয় হলে সবার বিজয় হবে।

জনসভায় পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধীদের বিচারের দাবি তোলা হয়।

ভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আ ন ম মামুনুর রশিদ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। বক্তব্য রাখেন নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...