শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

সেলিম ওসমানকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানালেন এডভোকেট টিপু

সচেতন রিপোর্ট / ১৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ সেলিম ওসমানের গ্রেপ্তার দাবি করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

রোববার ৯ নভেম্বর বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, আমি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেলিম ওসমানের গ্রেপ্তার দাবি করছি। শুধু সেলিম ওসমান নয়, বৈষম্য বিরোধী হত্যার সাথে যারা সুনিদিষ্টভাবে জড়িত আছে, যারা এখনো নারায়ণগঞ্জে অরাজকতা সৃষ্টির জন্য মশাল মিছিল, আগুন নিয়ে মিছিল এই অর্থ তারা কোথায় পায়। রাতের বেলায় ছেলে পেলে জোগাড় করার জন্য যে পরিবহন ব্যবস্থা সেই অর্থ তারা কোথায় পায়? এই অর্থ দাতা হলো সেলিম ওসমান এবং এই সেলিম ওসমানের সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যারা জড়িত ছিল তারা এখনো আছে। তারা এসব অর্থদাতা। সেলিম ওসমান সহ এসব অর্থদাতাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...