বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

খানপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

সচেতন রিপোর্ট / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ শহরের খানপুর মেনরোড এলাকায় এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামের একজন নাইট গার্ডকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাসির আহমেদ জানান, প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি নিহত ব্যক্তির নাম আবু হানিফ। তিনি খানপুর মেইন রোডের ইতু ভিলার নাইটগার্ড। এই ভবনেরই ভাড়াটিয়া একজন গার্মেন্টস কর্মীর ১১ বছর বয়সী শিশু সন্তানকে সে ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। রোববার রাতে ঘটনাটি মেয়েটি তার মাকে জানালে তার মা আজ সোমবার দুপুরে এলাকাবাসীকে জানায়। ধর্ষণের অভিযোগে সোমবার দুপুরে প্রথমে কয়েকজন তাকে ধরে খানপুর জোড়া ট্যাংকি এলাকায় নিয়ে আসে। পরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে। তবে ঘটনার বিস্তারিত জানতে আমাদের অফিসাররা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
নিহতের বোন রাবেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইব্রাহিম জানান, আজ দুপুর ১:৩০ টায় খানপুরের আজিম ভিলার মালিকের ছেলে অভি তাদের বাসায় আসে। এসে তার স্ত্রী রাবেয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ইব্রাহিম মিয়াকে ধরে খানপুর জোড়া টাংকির নিচে নিয়ে যায়। সেখানে গিয়ে ইব্রাহিম মিয়া দেখতে পান তার শ্যালক আবু হানিফকে সেখানে আটকে রাখা হয়েছে। অভির লোকজন ইব্রাহিম মিয়াকে চড় থাপ্পড় মারে। তার লুঙ্গি খুলে উলঙ্গ করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা আবু হানিফকে অটো রিক্সায় করে অন্য কোথাও নিয়ে যায়। রাতে তারা খবর পান যে খানপুর হাসপাতালে কে বা কারা আবু হানিফের লাশ ফেলে রেখে গেছে।
তিনি জানান, নিহত আবু হানিফের পিতার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি খুলনা সদরের খুনতা কাটা গ্রামে। নারায়ণগঞ্জে সে খানপুরের ইতু ভিলাতেই থাকতো। তার দুই মেয়ে এক ছেলে ওই স্ত্রী গ্রামের বাড়িতে থাকে।
খানপুর হাসপাতালের কর্তব্যরত ডা: শাহাদাৎ জানান, মুমূর্ষু অবস্থায় কয়েকজন যুবক তাকে নিয়ে আসে আনুমানিক ৩টায়। তার হাতে পায়ে ক্ষত ছিল, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা বলায় অজ্ঞাত যুবকরা তাকে ফেলে পালায়। পুলিশকে সাথে সাথে খবর দেয়া হলেও সেখান থেকে কেউ আসেনি। ৮টায় তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর থানার এস আই আব্দুল আজিজ রাত ১১ টায় জানান, ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক কর

আপনার মন্তব্য প্রদান করুন...