বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
১৮ নভেম্বর, বুধবার—সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ডে বিএনপির জনপ্রিয় নেতা আজহারুল ইসলাম মান্নানকে ঘিরে অনুষ্ঠিত গণসমাবেশে দেখা গেল স্বেচ্ছাসেবক দলের অভূতপূর্ব শক্তি প্রদর্শন। বিশাল এই শোডাউনের নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজওয়ান হোসেন পাপ্পু।
দিনভর নেতাকর্মীদের ঢল নামায় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর ছিল সমাবেশস্থল।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
প্রথম যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির,
যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম,
যুগ্ম আহ্বায়ক মোঃ কর্নেল,
সদস্য মোঃ মিজান,
প্রিন্স সোহাগ,
সভাপতি পদপ্রার্থী মোঃ শহীদ,
৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলমগীর,
৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ মামুন,
৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ আনু,
সহ আরও অসংখ্য নেতাকর্মী।
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও শৃঙ্খলাবদ্ধ মিছিল সমাবেশটিকে আরও বর্ণময় করে তোলে। এদিনের গণসমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...