বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

রূপগঞ্জে শবনম ভেজিটেবল অয়েল মিলে অগ্নিকাণ্ড

সচেতন রিপোর্ট / ১৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

  • রূপগঞ্জে শবনম ভেজিটেবল অয়েল মিলে অগ্নিকাণ্ড

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার শবনম ভেজিটেবল অয়েল মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কারখানার তেল উৎপাদন প্লান্টে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশন, কাঁচপুর ফায়ার স্টেশন এবং নারায়ণগঞ্জ জোন-২ থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। রূপগঞ্জ থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতায় ভোর ৫ টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

শবনম ভেজিটেবল অয়েল মিলসের ম্যানেজার মেজর আশিকুর রহমান বলেন,আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নিরাপত্তাকর্মী ও ফায়ার সার্ভিসকে খবর দিই। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
কারখানাটিতে প্রায় ৩২০ জন কর্মী কর্মরত রয়েছেন এর মধ্যে ৩০০ জন শ্রমিক (পুরুষ ২৯০ ও নারী ১০ জন) এবং ২০ জন স্টাফ। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ শ্রমিক উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ৩’শ মেট্রিকটনের ওয়েল রিফানারিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের র ঘটনা ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায় নি। পরিস্থিতি স্বাভাবিক আছে।

তারিখঃ১৩.১০.২০২৫ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ

আপনার মন্তব্য প্রদান করুন...