শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

সচেতন রিপোর্ট / ১৮১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

রাজধানীতে মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। বোম্ব ডিসপোজাল ইউনিটের ঘটনার প্রতিবেদন অনুযায়ী, ট্র্যাকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।

খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দলটি প্রথমে ঝুঁকি মূল্যায়ন করে এবং পরে নিরাপদে মেট্রো লাইন থেকে ককটেল দুটি সরিয়ে ফেলে। পরবর্তীতে উদ্ধার করা ককটেলগুলো একটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

ঘটনাস্থল থেকে সংগৃহীত সমস্ত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...