শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

পরকীয়ার জেরে হত্যা’র রহস্য সময়ের মধ্যে উদঘাটন, আসামি গ্রেফতার, ওসি তদন্ত আনোয়ারের জয়জয়কার

সচেতন রিপোর্ট / ২০২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

০১/১২/২০২৫ খ্রি. ফতুল্লা থানাধীন চর কাশিপুর মধ্য নরসিংহপুর হারুন মিয়ার পরিত্যক্ত জায়গার সামনে ইটের সলিং রাস্তার উপর সুমন খলিফা (৩৫), পিতা-মোঃ মন্টু খলিফা সাং-আন্দারমানিক, থানা-আগৈলঝড়া, জেলা-বরিশাল এ/পি- মৌচাক সাকিনস্থ নজরুল ওসির বাড়ীর ভাড়াটিয়া, থানাঃ সিদ্দিরগঞ্জ জেলাঃ নারায়ণগঞ্জ- এর ক্ষতবিক্ষত মৃতদেহ প্রাপ্তির ঘটনায় মোঃ মন্টু খলিফা (৭০), পিতা-মৃত খিরত খলিফা, সাং-আন্দারমানিক, থানা-আগৈলঝড়া, জেলা-বরিশাল বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার ঘটনায় নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় এর সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় “ক সার্কেল” এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর নেতৃত্বে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত সহ এসআই (নিঃ) শামীম হোসেন, এসআই (নিঃ) মোঃ রফিক বিপিএম, এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম ভোলা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামি ১। মোঃ মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসান এবং ডিসিস্ট এর স্ত্রী সোনিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক সাকিনস্থ নজরুল ওসির বাড়িতে ডিসিস্ট ও তার স্ত্রী সোনিয়া আক্তার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। ডিসিস্ট বেকার বিধায় সোনিয়া আক্তার বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে জীবিকা নির্বাহ করে। গত ৩০/১১/২০২৫ খ্রি. রাত্র অনুমান ০৮.০০ ঘটিকার সময় ডিসিস্ট সুমন খলিফা ও তার স্ত্রী বাসা হতে ফতুল্লা থানাধীন পঞ্চবটি এ্যাডভাঞ্চার পার্কের সামনে মেথর খোলা মোড়ে জনৈক সোহেল দেওয়ান এর ক্লাবে গান গাইতে আসে। গানের অনুষ্ঠান চলাকালীন রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় ডিসিস্ট সুমন খলিফা তার স্ত্রীকে উক্ত ক্লাবে রেখে সেখান হতে বের হয়ে যায় এবং ক্লাবে আর ফিরে আসে না। ডিসিস্ট এর স্ত্রী সোনিয়া আক্তার আরো জানায় যে, ক্লাবে গান গাওয়ার সূত্রে অনুমান ০২ মাস পূর্বে আসামি ১। মোঃ মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২) এর সাথে তার পরিচয় হয় এবং ডিসিস্টের স্ত্রী অভাব অনটনের কারণে মোঃ মেহেদী হাসান ওরফে ইউসুফ এর নিকট হতে বিভিন্ন সময়ে টাকা পয়সা ধার নিত এবং প্রায় সময় তার সাথে মোবাইলে কথা বলতো। তথ্য প্রযুক্তির মাধ্যমে বিষয়টির সত্যতা প্রমাণ পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি মোঃ মেহেদী হাসান ওরফে ইউসুফকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে। তিনি স্বেচ্ছায় স্বীকার করেন যে, গানের অনুষ্ঠানের মাধ্যমে মোঃ মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২) এর সাথে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের সৃষ্টি হয়। বিষয়টি ডিসিস্ট জানতে পারলে তার স্ত্রী সোনিয়া আক্তার এর সাথে মনোমালিন্য ও বিরোধ সৃষ্টি হয় এবং প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। ডিসিস্টের স্ত্রী গোপনে মোঃ মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২) এর সাথে অবৈধ সম্পর্ক বজায় রাখে এবং বিভিন্ন স্থানে গিয়ে অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সোনিয়া আক্তার তার পরকীয়া প্রেমিক মোঃ মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২) তাদের পথের কাটা ডিসিস্ট সুমন খলিফা (৩৫) কে হত্যা করে বিবাহের পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা অনুযায়ী মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২) ও তার শ্যালক মোঃ আব্দুর রহমান (২৮) সহ মোঃ মামুন (৩৮), মোঃ বিল্লাল হোসেন (৫৮), মোঃ আলমগীর হাওলাদার (৪৫), মোঃ নান্নু মিয়া (৫৫) পরিকল্পনা করে ৩০/১১/২৫ খ্রিঃ রাত অনুমান ১০.০০ ঘটিকায় জালকুড়ি নামক স্থানে একত্র হয়ে উক্ত মোঃ আলমগীর হাওলাদার (৪৫) ও মোঃ নান্নু মিয়া (৫৫) সিএনজি অটোরিক্সা যোগে ফতুল্লা থানাধীন পঞ্চবটি এ্যাডভাঞ্চার পার্কের সামনে মেথর খোলা মোড়ে জনৈক সোহেল দেওয়ান এর ক্লাবের সামনে রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় সিএনজি দাঁড় করিয়ে আসামি মোঃ মামুন গানের অনুষ্ঠান হতে ডিসিস্ট মোঃ সুমন খলিফাকে ডেকে নিয়ে আসে। সিএনজির সামনে আসার পরে টাকা ধার দেওয়ার কথা বলে সিএনজিতে উঠিয়ে ঘটনাস্থল ফতুল্লা থানাধীন চর কাশিপুর মধ্য নরসিংহপুর হারুন মিয়ার পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আসামি আব্দুর রহমান (২৮) তার হাতে থাকা ধারালে সুইচ গিয়ার দিয়ে এলোপাথাড়িভাবে ডিসিস্টের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে ডিসিস্ট বাঁচার জন্য দৌড় দিলে আসামি মোঃ মেহেদী হাসান ইউসুফ ও বিল্লাল হোসেন তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয়, তখন পলাতক আসামি মামুন তার হাতে থাকা চাপাতি দিয়ে ডিসিস্ট এর গলায় একাধিক পোচ দেয়।

পরবর্তীতে ডিসিস্ট এর মৃত্যু নিশ্চিত করার জন্য আসামি মামুন ও আব্দুর রহমান তার শরীরে উপর্যুপরি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ডিসিস্ট এর মৃত্যু নিশ্চিত করার পর ঘটনায় ব্যবহৃত চাপাতি ও সুইচ গিয়ার একটি ডোবার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। মোঃ মেহেদী হাসান ইউসুফ এর স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করে ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকা হতে অন্যান্য আসামিদের গ্রেফতার করা হয় এবং আাসামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনাস্থল এলাকা হতে একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ক্লু লেস এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সফল হওয়ায় ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন সকলের প্রশংসায় ভাসছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...