বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে মানব চৌধুরীর মৃত্যু

সচেতন রিপোর্ট / ২৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর দগ্ধ হওয়া গৃহকর্তা মানব চৌধুরী (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মানব চৌধুরীর শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে মারা যান।’

গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মানব চৌধুরীসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। বর্তমানে মানবের স্ত্রী বাচা চৌধুরী (৩৮) ৪৫ শতাংশ দগ্ধ, মেয়ে তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ ও মৌরি (৬) ৩৬ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মানব চৌধুরী একটি ওষুধ কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামে।

আপনার মন্তব্য প্রদান করুন...