বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

চাঁদাবাজি, দখলবাজিসহ সব অপকর্ম বন্ধ করুন, এসব অপকর্মের জন্য বিএনপির বদনাম হচ্ছে

সচেতন রিপোর্ট / ২৭২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, চাঁদাবাজি, দখলবাজিসহ সব অপকর্ম বন্ধ করুন। এখনো সময় আছে চাঁদাবাজি ও দখলবাজি ছেড়ে দিন। আপনাদের এসব অপকর্মের জন্য বিএনপির বদনাম হচ্ছে। তারেক রহমান আপনার অপকর্মের দায়ভার কেন নেবেন? আমাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। সাবধান হয়ে যান। হয়তো আগামীতে আপনার জন্য জেলখানা অপেক্ষা করছে। আপনাকে অপকর্মের জন্য জেলহাজতে যেতে হতে পারে।

মামুন মাহমুদ বলেন, তৃণমূলই বিএনপির প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকব না। কারো সঙ্গে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দেবেন না। কোনো অন্যায়কারীকেও প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনীতি করেছেন? তৃণমূলের সঙ্গে ভাব দেখাবেন না। তাদের ভালোবাসা দিন, আদর করুন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে। সামনে ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক থাকবেন। নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। ঝগড়া করবেন না। এক টেবিলে বসে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করুন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রতাপেরচর এলাকায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...