শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন

সচেতন রিপোর্ট / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গনের ডাম্পিংয়ে থাকা পরিত্যক্ত একটি লেগুনাতে অ-গ্নিসংযোগ করেছে দু-র্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।

তিনি জানান, রোববার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অ-গ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আ-গুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আ-গুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আ-গুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আ-গুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন ব্যক্তি পরিত্যক্ত গাড়িটির গায়ে আ-গুন ধরিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে থানায় আসা এক নারী চিৎকারে তারা দ্রুত সটকে পড়েন। ঘটনার পর থানার অভ্যন্তরে ও আশপাশের এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীরা বলছেন, যারা নিরাপত্তা দেবে, তাদের থানার সামনে এভাবে আ-গুন লাগানো খুবই উদ্বেগজনক। স্থানীয়রা এমন ঘটনাকে পরিকল্পিত নাশকতার ইঙ্গিত হিসেবে দেখছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এটি নাশকতা না দুর্ঘটনা সেটি নিশ্চিত না। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...