বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

ঐ চেয়ার নির্লজ্জ্বদের জন‍্যই : আসিফ আকবর

সচেতন রিপোর্ট / ৪১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। বাদ যাননি শোবিজ তারকরা।

এবার ভিপি নুরকে আহত করার ঘটনাকে ইঙ্গিত করে পোস্ট করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজনৈতিক দলের নেতারা নির্লজ্জ উল্লেখ করেন তিনি লেখেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত‍্যাগ করে না, তারা নির্লজ্জ্ব। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জ্বদের জন‍্যই।’

 

ওই পোস্টে আসিফ কারও নাম উল্লেখ করেননি। তবে অনুরাগীদের মন্তব্যের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা জানিয়েছেন। গায়কের পোস্টে একজন নেটিজেন লিখেছেন, ‘এই কথাটা আবার আসিফ নজরুল স্যারকে বলেন নাই তো?’ অনুরগীর এমন মন্তব্যে গায়ক লিখেছেন, ‘আপাতত নির্লজ্জ্ব হিসেবে তাকেই দেখছি।’

এরপরই অন্য একজন নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারার ব্যার্থতার জন্য! এই মুহূর্তে জাতির কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হবে সঠিক সিদ্ধান্ত!’ অনুরাগীর অনুরগীর এমন মন্তব্যে আসিফ লিখেছেন, ‘ইউনূস সাব বাদে বাকী সবই তো আওয়ামী লীগ।’

বলে রাখা ভালো, দীর্ঘ ১৭ বছর পর গত ২৮ আগস্ট আমেরিকায় সংগীত সফরে গেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ। আজ ৩০ আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ‍্যবাহী ফোবানা কনভেনশনের মাধ‍্যমে আসিফ ও তাঁর দল বিদেশের মাটিতে প্রত্যাবর্তন করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...