বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের শতাধিক মানুষ ভ’য়াবহ সং/ঘ/র্ষে জড়িয়ে পড়ে। বুধবার (২০ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত টানা চার ঘণ্টা চলে এই সং/ঘ/র্ষে অন্তত ১৫ জন আ/হত হন।
উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী, গরহরদী ও মরদাসাদী গ্রামের লোকজন টেঁ’টা, দা ও দেশীয় অ/স্ত্র নিয়ে মুখোমুখি হয়। এ সময় আলমগীর হোসেন নামের এক ব্যক্তি টেঁ/টাবিদ্ধ হন। সং/ঘ/র্ষে দোকানপাট বন্ধ হয়ে যায়, যানবাহন চলাচলও থেমে যায়।
দুই দিন আগে মরদাসাদী গ্রামের কয়েকজন আগুয়ানদীর সাত্তারের বাড়ি দ’খল করতে গেলে প্রথম সং/ঘ/র্ষ হয়। এতে সাতজন আ/হ/ত হন। পরে সাত্তারের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার প্রতিবাদে আগুয়ানদী ও গরহরদী গ্রামের লোকজন বুধবার বিকেলে সভা ডেকে মরদাসাদী গ্রামের ‘চো/র-ডা/কাতদের’ বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দেয়। খবর পেয়ে মরদাসাদীর মানুষ মাইকে ঘোষণা দিয়ে উচিৎপুরা বাজারে জড়ো হয়। এক পর্যায়ে উভয়পক্ষের ধা/ওয়া-পা/ল্টা ধাওয়ায় সং/ঘ/র্ষ শুরু হয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, “গ্রামবাসীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পুলিশ টহল দিচ্ছে।”
স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় আবারও বড় ধরনের সং/ঘ/র্ষ ছড়িয়ে পড়তে পারে।
আপনার মন্তব্য প্রদান করুন...