শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

মনোনয়ন বঞ্চিত তিন নেতার কর্মী-সমর্থকদের কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল

সচেতন রিপোর্ট / ৩৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

 

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত তিন নেতার কর্মী-সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে মিছিলটি উপজেলা সদর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।

কেন্দ্র থেকে প্রাথমিকভাবে নজরুল ইসলাম আজাদের নাম ঘোষণা করার পরপরই অপর তিন মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ হয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে প্রায় এক মাস ধরে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। তাদের দাবি তৃণমূলের সঙ্গে যার সম্পর্ক আছে এমন কাউকে এ আসনে প্রার্থী করার।

আন্দোলনকারী নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দলটির হাইকমান্ডের কাছে মনোনয়ন স্থগিতের দাবি করে আসছেন।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিরাজুল হাসান নয়ন মোল্লা বলেন, নারায়ণগঞ্জ-২ আসনটি বিএনপির ঘাঁটি। এখানে বিগত সময়ে তিনবার বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে দল থেকে আজাদকে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তার বিতর্কিত কর্মকাণ্ডের ফলে বিএনপির ভাবমূর্তি চরমভাবে নষ্ট হয়ে পড়েছে। ভোটের মাঠে তার কোনো জনপ্রিয়তা নেই; তাকে সাধারণ মানুষ ভয় পায়। তার মনোনয়ন বাতিল করা না হলে এ আসনটি এবার বিএনপির হাতছাড়া হয়ে যাবে।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর বলেন, নজরুল ইসলাম আজাদকে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই আমরা তার মনোনয়ন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন করে যাচ্ছি। দল যদি আমাদের দাবি না মানে তাহলে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির ভরাডুবি হবে। এর দায় দলকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে নেতাকর্মী ও ভোটারদের তোপের মুখে পড়েছেন নজরুল ইসলাম আজাদ।

আপনার মন্তব্য প্রদান করুন...