শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জে নতুন ভোটার ৮৮ হাজার ১৪৪ জন

সচেতন রিপোর্ট / ৮২০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শেষে নারায়ণগঞ্জে নতুন করে যুক্ত হয়েছেন ৮৮ হাজার ১৪৪ জন ভোটার। জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে নারী ৫২ হাজার ৩৬ জন, পুরুষ ৩৬ হাজার ১০২ জন এবং হিজড়া পরিচয়ে ৬ জন রয়েছেন। হিজড়া ভোটারদের মধ্যে সদর উপজেলায় ৫ জন ও রূপগঞ্জ উপজেলায় ১ জন অন্তর্ভুক্ত হয়েছেন।

উপজেলা ভিত্তিক হিসাব—

সদর উপজেলা: ৩৪ হাজার ৩৬২ জন (সর্বাধিক)

বন্দর উপজেলা: ১০ হাজার ৩৪৭ জন (সর্বনিম্ন)

সোনারগাঁ: ১৩ হাজার ৬৯৫ জন

রূপগঞ্জ: ১৫ হাজার ৩৫৪ জন

আড়াইহাজার: ১৪ হাজার ৩৮৬ জন

খসড়া তালিকা সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো দাবি, আপত্তি বা সংশোধনের জন্য আগামী ১২ দিনের মধ্যে আবেদন জানাতে হবে। আপত্তি ও সংশোধন নিষ্পত্তি শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...