শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

র‍্যাবকে লক্ষ করে সন্ত্রাসীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ তরুণী

সচেতন রিপোর্ট / ১৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

ফতুল্লার মাসদাইর এলাকায় ছিনতাইকৃত মোবাইলের জন্য মুদিদোকানদারকে কুপিয়ে জখম করার পর ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায় সন্ত্রাসী জাহিদ। এর একদিনপর এবার র ্যাবকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসী জাহিদ। তার ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জবা নামে (১৮) তরুনীর বুকে লাগে। ওই সময়ে সন্ত্রাসী জাহিদ দ্রুত পালিয়ে যায়।

১৬ নভেম্বর রোববার দুপুরে ফতুল্লার পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্র জানান, গত শনিবার বিকেলে ফতুল্লার মাসদাইর বাজারে আল-আমিনের ছিনতাইকৃত মোবাইলকে কেন্দ্র করে মুদি দোকানদার নাহিদুর রহমান পারভেজের (৩০) সাথে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী জাহিদের তর্ক এবং মারধরের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে জাহিদের সহযোগী গুট্টা মাসুদ, গিট্টু রিপন সহ ৮/১০ এসে পারভেজের মাথায়, হাতে এবং কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তখন পারভেজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ভয় দেখাতে জাহিদ একাধীক ফাঁকা গুলি বর্ষণ করে। এরপর দলবল নিয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

একদিনপর নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকায় অবস্থিত র ্যাবের একটি গোয়েন্দা দল জাহিদকে গ্রেফতার করতে মাসদাইর গাইবান্ধা এলাকায় অবস্থান নেয়।

এসময় জাহিদ র ্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন চার দিকে ঘিরে ফেললে র ্যাবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে জাহিদ।

তখন জাহিদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়িতে থাকা তরুনী জবা আক্তারে (১৮) বুকে বৃদ্ধ হয়। ওইসময় দ্রুত পালিয়ে যায় জাহিদ। এরপর পরিকারের লোকজন জবা আক্তারকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়।

র ্যাবের পক্ষ থেকে তাৎক্ষনিক কোন বক্তব্য পাওয়া না গেলেও ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। এ পুলিশ অফিসার বলেন, আহত তরুনীর খোজ খবর নিতে ঢাকা মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলেও পুলিশ গিয়েছে। সন্ত্রাসী জাহিদকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

©:-Newsnarayanganj

আপনার মন্তব্য প্রদান করুন...