শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

ভূমিকম্প প্রসঙ্গে জরুরী বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনুস

সচেতন রিপোর্ট / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি, সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার (২২ নভেম্বর) প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্প অনুভূত হয়।

শুক্রবারের ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে কেঁপে ওঠে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা। এতে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়া, ভবন হেলে যাওয়া ও ফাটল সৃষ্টি হওয়ার মতো ঘটনা ঘটে। সবচেয়ে বেশি—৫ জনের মৃত্যু হয় নরসিংদীতে; ঢাকায় মারা যান ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন।

পরের তিনটি ভূমিকম্প তুলনামূলক মৃদু ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমিকম্পগুলো বড় মাত্রার ভূমিকম্পের বার্তা দিচ্ছে। তাই যথাযাথ প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলার সময় নেই।

আপনার মন্তব্য প্রদান করুন...