শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

দৈনিক সচেতনের সম্পাদক ও প্রকাশক মোঃ ইসলাম মিয়ার পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা

সচেতন রিপোর্ট / ৪২৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের অন্যতম জনপ্রিয় ও বহুল প্রচারিত পত্রিকা ও অনলাইন দৈনিক সচেতন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোঃ ইসলাম মিয়া দেশবাসীসহ সকল পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতিসত্তার চূড়ান্ত স্বীকৃতি। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের এবং শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাকে।

তিনি আরও বলেন, মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক সচেতন সবসময় জনগণের পাশে থেকে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।

পরিশেষে তিনি মহান বিজয় দিবসের এই শুভক্ষণে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...