শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী

আওয়ামী লীগের দোসরকেই দোসরদের পাশে রাখতে নিষেধ করলেন টিপু!

সচেতন রিপোর্ট / ২০৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ বিএনপিতে এখন চলছে এক অদ্ভুত নাটক।

একদিকে আওয়ামী লীগের দোসর বলে পরিচিত মডেল মাসুদ, অন্যদিকে বিএনপির মহানগর সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু— যিনি আজ নিজ মুখেই বললেন, “ওসমানের দোসরদের পাশে জায়গা নেই।”
কিন্তু আশ্চর্যের বিষয় হলো— যাকে নিয়ে এই বয়ান, সেই মাসুদই তো মূলত আওয়ামী দোসর হিসেবেই পরিচিত ছিলেন!

দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই মডেল মাসুদকে ঘিরে তীব্র সমালোচনার ঝড় বইছে।
বিএনপির কর্মী-সমর্থকদের প্রশ্ন—
“দল কি এতটাই নিঃস্ব হয়ে গেছে যে, এখন আওয়ামী ঘনিষ্ঠদেরই আশ্রয় দিতে হচ্ছে?”

রাজনৈতিক মহলে গুঞ্জন,
আগে যাকে সমালোচনা করতেন টিপু, আজ তিনিই তার সঙ্গে বৈঠক করছেন নিজের বাড়িতে।
এমন নাটকীয়তা দেখে অনেকেই বলছেন—
“এই রাজনীতিতে মুখোশের রঙ বদলায় দ্রুত, কিন্তু চরিত্রের গন্ধ বদলায় না!”

এখন প্রশ্ন উঠছে—
টিপু কি সত্যিই দলীয় শৃঙ্খলার কারণে নীরব,
নাকি “স্বাস্থ্যবান পকেটের স্বাস্থ্যকর রেসিপি”য় সন্তুষ্ট?

রাজনীতির মাঠে গরম এই আলোচনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্য।
অনেকেই বলছেন,
“আওয়ামী দোসরকে বিএনপির ছায়ায় আনা মানে হলো দলের ভাবমূর্তি বিকিয়ে দেওয়া!”

শেষ পর্যন্ত সত্য যাই হোক না কেন,
নারায়ণগঞ্জের রাজনীতিতে এই ঘটনাই প্রমাণ করছে—
দলীয় নীতি নয়, এখন দোসরদের কেমিস্ট্রিই রাজনীতির নতুন সূত্র।

আপনার মন্তব্য প্রদান করুন...