রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

লামায় “কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজে” এইচএসসি ফলাফলে ৬২ জন পরীক্ষা দিয়ে শতভাগ উত্তীর্ণ 

সচেতন রিপোর্ট / ৪৮০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

লামায় “কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজে” এইচএসসি ফলাফলে ৬২ জন পরীক্ষা দিয়ে শতভাগ উত্তীর্ণ

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের সেরা কোয়ান্টাম কসমো কলেজ, শতভাগ পাশ ধারাবাহিক গৌরব অর্জনের আরেক নতুন মাইলফলক গড়েছে কোয়ান্টাম কসমো কলেজ। টানা সপ্তমবারের মতো এইচএসসি-তে জেলা পর্যায়ে প্রথম হয়েছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। বান্দরবান জেলায় এইচএসসি পরীক্ষায় এবছর অংশ নেয় ১৪টি কলেজ। এর মধ্যে একমাত্র শতভাগ পাশ করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৮১টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ৭টি কলেজ। শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অবস্থান চতুর্থ। এই কলেজে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬২জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৫০ ভাগই (৩১ জন) এ প্লাস পেয়েছে। আর বাকি ৫০ ভাগ (৩১জন) পেয়েছে এ গ্রেড। বিজ্ঞান বিভাগের ১২জন এ প্লাস (জিপিএ-৫.০০) এবং এ গ্রেড পেয়েছে ১জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১জন শিক্ষার্থী এ প্লাস ও ১১জন এ গ্রেড এবং মানবিক বিভাগ থেকে ৮জন শিক্ষার্থী এ প্লাস ও ১৯জন এ গ্রেড পেয়েছে। এই সাফল্যের প্রসঙ্গে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধ্যান, শুদ্ধাচার ও জীবনযাপনের বিজ্ঞান অনুশীলনের মধ্য দিয়ে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে মানবিক ও সমমর্মী দক্ষ বিশ্ব নাগরিক হওয়ার পথে এটাই তাদের জীবনের অন্যতম লক্ষ্য।পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ, এখান থেকে এপর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...