বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

রূপগঞ্জে গ্লোব এডিবল ওয়েল কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে

সচেতন রিপোর্ট / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় গ্লোব এডিবল ওয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকায় অবস্থিত কারখানার কন্ট্রোল রুমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস পরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পাওয়ার পর কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

তারিখঃ২৪.০৯.২০২৫ইং

আপনার মন্তব্য প্রদান করুন...