রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে জোর আলোচনা ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার। নারায়ণগঞ্জ-৪ এ ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া শাসনগাঁও হাবুলের ব্রিজ এলাকায় খেজুরগাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মুফতি কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হয়ে উন্নয়নে ভূমিকা রাখবেন: মাসুদুজ্জামান বক্তাবলীতে হাতি প্রতীকের জোয়ার, মোহাম্মদ আলীর নজিরবিহীন গণসংযোগ গোগনগরে হাতি প্রতীকের গণজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জনসংযোগে জনসমর্থনের উচ্ছ্বাস

ডামি মাসুদ আসলে সেলিম ওসমানের ক্রীতদাস: বিএনপিকে শেষ করে দেওয়ার নীলনকশা

সচেতন রিপোর্ট / ৬৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আবারও প্রকাশ্যে এসেছে আওয়ামী লীগের নোংরা খেলা। বিএনপির নাম ভাঙিয়ে জনপ্রিয়তা কুড়ানোর চেষ্টা করলেও আসলে আওয়ামী লীগের কুক্ষাত গডফাদার শামীম ওসমানের ভাই, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমানের ডামি প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছে কথিত মডেল মাসুদ।

মাসুদ নিজেকে বিএনপির পক্ষের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরলেও বাস্তবে সে হচ্ছে আওয়ামী লীগের গোপন হাতিয়ার। রাজনৈতিক মাঠে গোপনে সেলিম ওসমানসহ আওয়ামী লীগের বাঘা-বাঘা নেতাদের কলকাঠি নেড়েই তাকে সামনে আনা হচ্ছে। মূল উদ্দেশ্য স্পষ্ট—বিএনপিকে ভেতর থেকে দুর্বল করা এবং ধ্বংসের নীলনকশা বাস্তবায়ন করা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মডেল মাসুদের মতো সুবিধাবাদী ডামি প্রার্থীরা শুধু জনগণকে বিভ্রান্ত করছে না, বরং নারায়ণগঞ্জের গণতান্ত্রিক আন্দোলনকেও নষ্ট করছে। এরা মাঠে বিএনপির নাম ব্যবহার করে ভোটারদের আস্থা ভাঙতে চাইছে, অথচ বাস্তবে তারা আওয়ামী লীগের এজেন্ট ছাড়া আর কিছুই নয়।

মডেল মাসুদের রাজনৈতিক উত্থান আসলে আওয়ামী লীগের সুপরিকল্পিত নাটকের অংশ। হঠাৎ করে বিএনপির নাম ভাঙিয়ে সামনে আসা এই ব্যক্তি অতীতে আওয়ামী লীগের ছত্রছায়াতেই রাজনৈতিক সুবিধা নিয়েছে। এখন আবার বিএনপির ব্যানার ব্যবহার করে মাঠে নামছে, যা আসলে একটি ধূর্ত কৌশল ছাড়া আর কিছু নয়।

নারায়ণগঞ্জের রাজনীতিতে বহু ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মী দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। অথচ সেইসব ত্যাগী কর্মীদের পাশ কাটিয়ে আওয়ামী লীগের দোসর মডেল মাসুদকে বিএনপির ডামি প্রার্থী বানানোর ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠেছে। এতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের দাবানল ফুসে উঠেছে।

নেতাকর্মীরা মনে করছেন, মডেল মাসুদকে প্রার্থী বানানোর পেছনে আওয়ামী লীগের বড় নেতাদের হাত রয়েছে। জনগণকেও বিভ্রান্ত করার জন্য সেলিম ওসমানসহ আওয়ামী লীগের প্রভাবশালী চক্র মাসুদকে সামনে ঠেলে দিয়েছে। এভাবে বিএনপিকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে।

সচেতন মহলের ভাষায়, “যারা সত্যিকারের আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে, জেল-জুলুম সহ্য করেছে, তাদের জায়গায় আওয়ামী লীগের হাতিয়ার মডেল মাসুদকে চাপিয়ে দেওয়া হলে সেটা হবে বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।”

নারায়ণগঞ্জের সচেতন নাগরিকরা বলছেন—“ডামি প্রার্থী মডেল মাসুদকে চিহ্নিত করতে হবে, নইলে বিএনপির রাজনীতি ভেতর থেকেই ধ্বংস হয়ে যাবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...